রাজধানীর বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও এক পথচারী আহত হয়েছেন। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল।তিনি বলেন, সকালে বাংলামোটর মোড়ে একটি মোটরসাইকেলকে যাত্রীবাহী বিহঙ্গ পরিবহনের একটি বাস চাপা দেয়।
এতে মোটরসাইকেলের চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এসময় এক পথচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ওসি জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালককেও আটক করা হয়েছে। মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।